মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষাজগতের সহায়তা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সহায়তা। এগিয়ে এলেন শিক্ষা জগতের আরও অনেকে। সূত্রের খবর, রাজ্য সরকারের করোনা তহবিলে বঙ্গবাসী কলেজের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা তুলে দেওয়া হয়। তাছাড়া কলেজের শিক্ষক ও ছাত্র সংসদের পক্ষ থেকে আরও আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। রাজ্য সরকারের আহ্বানে গ্র্যাজুয়েট শিক্ষকদের বৃহত্তম সংগঠন বিজিটিএ সাহায্যে এগিয়ে এল। পাশাপাশি রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটকের মাধ্যমে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।

