করোনা পরীক্ষা নীতিতে আপাতত বদল নয় কেন্দ্রের

Hot Spot

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দেশের ৮০ শতাংশ করোনা আক্রান্তের মধ্যে উপসর্গ নেই বা থাকলেও খুব সামান্য উপসর্গ দেখা যাচ্ছে। এরফলে উদ্বেগ বাড়ছে। উপসর্গহীন আক্রান্তদের মাধ্যমে সংক্রমণ ছড়ানোর ভয় থাকলেও পরীক্ষা নীতিতে আপাতত কোনও বদল আনছে না কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রক সূত্রের খবর, বর্তমানে হটস্পট এলাকাগুলিতে যেভাবে বাড়ি বাড়ি ঘুরে সরাসরি আক্রান্তের সংস্পর্শে এসেছেন বা যাঁদের জ্বর-সর্দি-কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ রয়েছে, তাঁদের পরীক্ষা করে দেখার নীতি, তা-ই মেনে চলা হবে। হটস্পটের পাশাপাশি অন্যত্র যেখানে সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে সেখানেও পরীক্ষা করে দেখা উচিত রাজ্য সরকারের, এমনটাই অনেকের বক্তব্য। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানান, রাজধানীর প্রায় ১৮৬ জনের মধ্যে করোনা পরিস্থিতির সংক্রমণ পাওয়া গিয়েছে। যাঁদের কারও শরীরে উপসর্গ ছিল না। এরপর স্বাস্থ্য মন্ত্রকের কাছে ব্যাখ্যা চাওয়া হলে, আইসিএমআর-এর পদস্থ কর্তা রামন গঙ্গাখেদকর জানিয়েছেন, গোটা পৃথিবীতেই দেখা গিয়েছে, করোনা আক্রান্তদের মধ্যে ৮০ শতাংশেরই উপসর্গ দেখা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *