উভয় সঙ্কটে প্রাণহানির শঙ্কা, সতর্ক করল কেন্দ্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : একদিকে করোনা আতঙ্ক। অন্যদিকে তাপপ্রবাহ। উভয় সঙ্কটে প্রাণহানির বিষয়ে রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে থাকা ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রের খবর, চলতি বছরে তাপপ্রবাহ ভয়াবহ আকার নিতে চলেছে। সেই তালিকায় রয়েছে- রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্রের বিদর্ভ, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটকের উত্তরভাগ, ঝাড়খণ্ড, বিহারের দক্ষিণভাগ, উত্তরপ্রদেশের পশ্চিমভাগ, তামিলনাড়ুর কিছুটা অংশ, দিল্লি, হরিয়ানা এবং পাঞ্জাবের পাশাপাশি পশ্চিমবঙ্গও। মে মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে পরিস্থিতি সঙ্কটময় হয়ে উঠবে বলে সতর্ক করাও হয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

