করোনা মোকাবিলায় বিশ্বকাপের ব্যাট নিলাম সাকিবের

Sakib Al Hasan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান বিশ্বকাপে ব্যবহৃত নিজের ব্যাট নিলামে তুলছেন। সূত্রের খবর, ২০১৯ সালে ইংল্যান্ডে আয়োজিত বিশ্বকাপে এই ব্যাট নিয়েই তিনি রানের শীর্ষে পৌঁছেছিলেন। সব মিলিয়ে তিনি ৬০৬ রান করেছিলেন গোটা টুর্নামেন্টে। এটি বাংলাদেশের কোনও ক্রিকেটারের রেকর্ড। করোনা পরিস্থিতির মোকাবিলায় নিজের সেই প্রিয় ব্যাট নিলামে তুলছেন সাকিব। তা থেকে প্রাপ্ত অর্থ সরকারের ত্রাণ তহবিলে দিতে চান বাংলাদেশের এই ক্রিকেটার। এ বিষয়ে সাকিব জানালেন, এই ব্যাট আমার খুব প্রিয়। তার থেকেও দেশের মানুষ অধিক প্রিয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *