হাওড়া পুরসভার কর্মীদের জন্য হাইড্রক্সিক্লোরোকুইন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হাওড়া জেলা স্বাস্থ্য দফতর করোনা পরিস্থিতিতে কাজ করা কর্মীদের হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করতে পুরসভাকে ওই ওষুধ দিয়েছে। এ বিষয়ে পুর কমিশনার বিজিন কৃষ্ণ জানালেন, যে কর্মীরা এই লড়াই করছেন, করোনার প্রাথমিক প্রতিরোধক হিসাবে তাঁদের এই ওষুধ দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে পুর স্বাস্থ্য দফতরকে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে কর্মীদের রক্তচাপ, হৃদরোগের সমস্যা রয়েছে কি না তা দেখেই তাঁদের ওষুধটি দেওয়া হচ্ছে। পুরসভা সূত্রে আরও খবর, কিট আসলে এই কর্মীদের রাপিড টেস্টও করা হবে।

