পড়ুয়াদের ফি জমা দিতে জোর নয়- সতর্কতা

Engineering Student

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এআইসিটিই-র সতর্কতা। সূত্রের খবর, লকডাউনের সময়ে কোনও ইঞ্জিনিয়ারিং কলেজ যাতে পড়ুয়াদের ফি জমা দিতে জোর না করে, তা নিয়ে সতর্ক করা হয়েছে। তবে ফাঁপরে পড়েছে অনেক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। এক্ষেত্রে তাদের বক্তব্য, ফি না নেওয়া হলে অধ্যাপক ও শিক্ষাকর্মীদের বেতন দেওয়া সম্ভব হবে না। পাশাপাশি অন্যান্য খরচেরও সমস্যা হবে। অধ্যাপকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ফি খুবই কম। তাতে অসুবিধা হবে না পড়ুয়াদের। অনেক বেসরকারি কলেজের ফি যথেষ্ট বেশি। সেক্ষেত্রে এই সময় সব ছাত্রছাত্রীর পক্ষ থেকে তা দেওয়া সম্ভব নাও হতে পারে। আবার প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কলেজগুলিকে এই সংক্রান্ত বিষয়ে সতর্ক করা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে, এই বেসরকারি কলেজগুলি ছাত্রছাত্রীদের ফি-র উপর অনেকটাই নির্ভরশীল। সেই টাকা তারা না পেলে ওদের কর্মীদের বেতন দিতে পারবে না। তবে ফি দিতে বাড়তি সময় দেওয়ার সেই আবেদনও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *