মাস্ক-স্যানিটাইজার সরবরাহের নামে প্রতারণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হরিয়ানার একটি সংস্থার বিরুদ্ধে মাস্ক ও স্যানিটাইজার সরবরাহ করার নামে প্রতারণার অভিযোগ। এই সংক্রান্ত বিষয় নিয়ে আমহার্স্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগও হয়েছে। সাড়ে ৪ লক্ষ টাকা প্রতারণা ও ষড়যন্ত্রের মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রের খবর, প্রতারিত সংস্থাটির অফিস ছকু খানসামা লেনে। তারা মাস্ক ও স্যানিটাইজারের ব্যবসা করে। বাইরের রাজ্যের বিভিন্ন সংস্থা থেকে তারা এগুলি কিনে এনে দোকানে দোকানে সাপ্লাই করে। করোনা জনিত পরিস্থিতিতে সর্বত্রই মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের চাহিদা বেড়েছে। বিভিন্ন দোকান থেকেও অর্ডার আসছে এই সংস্থার কাছে। পুলিশের কাছে লিখিত অভিযোগ করে বলা হয়েছে, হরিয়ানার একটি কোম্পানির সঙ্গে তারা যোগাযোগ করে। ওই কোম্পানিটি মাস্ক ও স্যানিটাইজার তৈরি করে। সেই মতো তাদের সঙ্গে চুক্তিও হয়। ঠিক হয় ১৫০০ এন-৯৫ মাস্ক ও ৫০০ বোতল স্যানিটাইজার সরবরাহ করবে তারা। এরপর প্রতারণা হয় বলে অভিযোগ।

