অসহায়ের পাশে দাঁড়াল ফাউন্ডেশন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনে অসহায়ের পাশে দাঁড়াল নতুন জীবন ফাউন্ডেশন। জানা গিয়েছে, গত দু-সপ্তাহে ৩,৯৭০ শিশু, ভিক্ষাজীবী এবং প্রবীণদের রান্না করা খাবার দেওয়া হয়েছে। রেশন তুলে দেওয়া হয়েছে ৮৩৭ জনের হাতে। আবার ৩২টি হাসপাতালে বিলি করা হয়েছে ৬,০৫০টি সার্জিক্যাল মাস্ক। অসহায়দের কাছে খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি হাসপাতালে গ্লাভস ও স্যানিটাইজার বিলি করার পরিকল্পনাও গ্রহণ করে ওই সংগঠন।

