Gareth BaleOthers Sports 

লা লিগা শুরুর বিরোধিতায় গ্যারেথ বেল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লা লিগা শুরু করার বিরোধিতা করছেন গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদ তারকা জানিয়েছেন, আগে ফুটবলারদের শারীরিক সুস্থতার উপরে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। তারপরে লা লিগা শুরু নিয়ে ভাবা দরকার। এ বিষয়ে গ্যারেথ বেল জানিয়েছেন, ফুটবলাররা কতটা সুস্থ রয়েছেন, সেটা দেখা দরকার। তার সঙ্গেই করোনা পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণের মধ্যে আনা গিয়েছে, সেটা দেখা দরকার। এখনই ঝুঁকি নেওয়া মোটেও ঠিক হবে না।

Related posts

Leave a Comment