Salua BazarHealth 

কে শোনে কার কথা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসের দাপটে কেন্দ্রীয় সরকার এবং সব রাজ্য সরকার একজোট হয়ে লকডাউন ঘোষণা করেছে। বাদ যায়নি পশ্চিমবঙ্গও। প্রশাসনের তরফ থেকে বার বার ঘোষণা করা হচ্ছে, অতি প্রয়োজন ছাড়া যাতে কেউ ঘর থেকে না বের হয়।কিন্তু কে শোনে কার কথা। সারাদিন ঘরে থাকতে ভালো লাগে না, তাই প্রতিদিন সকালেই এক শ্রেণীর মানুষ হাতে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ছেন, আবার তারপরেই চলে যাচ্ছেন ব্যাঙ্কে। প্রয়োজন না থাকলেও ২০০ টাকা বা ৫০০ টাকা তোলা অথবা জমা করতে ব্যাঙ্কের সামনে লম্বা লাইন।এভাবেই কেটে যাচ্ছে তাদের দিন।

এমনই এক ছবি উত্তর ২৪ পরগনার রাজারহাটের সলুয়া বাজারে। বাজারে প্রত্যেকটি দোকানের সামনে ভিড় উপচে পড়ছে। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। ভিড় সামলাতে এমাথা থেকে ওমাথা ছুটে বেড়াচ্ছেন পুলিশ কর্মীরা। ব্যাপারটা যেন ঠিক ‘থোড়াই করি কেয়ার’।পুলিশ যেখান থেকে সরছেন সেখানেই শুরু হচ্ছে জটলা। এসব দেখে এক শ্রেণীর মানুষ আতঙ্কিত যে, এভাবে চলতে থাকলে সরকার বা প্রশাসন যতই চেষ্টা করুক করোনা মহামারীকে ঠেকানো কষ্টকর হয়ে দাঁড়াবে।

Related posts

Leave a Comment