asoni and korimBreaking News Others 

“অশনি”-র ঝাপটার মাঝে ফের “করিম”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অশনি-র ঝাপটা রয়েছে। এরপর ফের তৈরি সাইক্লোন করিম। এটি আরও বড় আকার ধারণ করবে বলে আবহাওয়ার বিশেষজ্ঞরা মনে করছেন ৷ ভারত মহাসাগরে তৈরি হওয়া এই হ্যারিকেনের হাওয়ার গতিবেগ থাকবে ১১২ কিলোমিটার প্রতি ঘণ্টা,এমনটাই আন্দাজ করছেন তাঁরা ৷

আবহাওয়া দফতর সূত্রের খবর, সাইক্লোন অশনি উপকূল এলাকায় প্রভাব বিস্তার করেছে। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় সতর্ক করা হয়েছে। তবে খুব বেশি ক্ষয়-ক্ষতি হবে না বলে পূর্বাভাস। অন্যদিকে ভারতের ওপর আরও একটি সাইক্লোনের খবর রয়েছে। ভারত মহাসাগরে তৈরি হয়েছে নতুন এক সাইক্লোন করিম ৷

এটি ভারতের স্থলভূমিতে আঘাত করবে বলে ইঙ্গিত দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা ৷ উল্লেখ করা যায়, সাইক্লোন অশনি আন্দামান সাগরের কাছে ধীর গতিতে এগিয়ে চলে। তা শক্তিশালী সাইক্লোনে পরিণত হয় ৷ কোনও ল্যান্ডফল না থাকায় অশনি-র প্রভাব সেভাবে পড়ছে না। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশায় এই ঝড়ের বেশি দাপট থাকবে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment