deen dayal portOthers 

দীনদয়াল পোর্ট ট্রাস্টে ২৫ ট্রেনি নিচ্ছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ট্রেনিং দিয়ে ম্যানেজমেন্ট ট্রেনি, গ্র্যাজুয়েট ট্রেনি ও স্টাটিস্টিক্যাল ট্রেনি হিসেবে ২৫ জনকে নিচ্ছে দীনদয়াল পোর্ট (পূর্বতন কান্দালা পোর্ট) ট্রাস্টে। নিয়োগ হবে মার্কেটিং, হিউম্যান রিসোর্স, ফিনান্স সহ বিভিন্ন ডিসিপ্লিনে। কাজ করতে হবে চুক্তিভিত্তিতে। ট্রেনিংয়ের মেয়াদ ১১ মাস। তবে প্রয়োজনে ট্রেনিংয়ের মেয়াদ বাড়তে পারে।

ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং/ এইচআর/ ফিনান্স): শূন্যপদ ৪টি। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের এমবিএ ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। থোক মাইনে মাসে ২০,০০০ টাকা। ম্যানেজমেন্ট ট্রেনি (এমসিএ): শূন্যপদ ১টি। এমবিএ ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। থোক মাইনে ২০,০০০ টাকা।

ম্যানেজমেন্ট ট্রেনি (সিএ (ইন্টার)/ আইসিডব্লিউএ (ইন্টার)): শূন্যপদ ৯টি। সিএ (ইন্টার)/ আইসিডব্লিউএ (ইন্টার) পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। থোক মাইনে মাসে ২০,০০০ টাকা। ম্যানেজমেন্ট ট্রেনি (লিগ্যাল): শূন্যপদ ২টি। অন্তত ৩ বছরের এলএলবি কোর্স পাশ প্রার্থীরা আবেদন করতে পারেন। থোক মাইনে ২০,০০০ টাকা।

গ্র্যাজুয়েট ট্রেনি: মোট শূন্যপদ ৭টি। বি এ/ বি কম/ বি এস সি/ বিবিএ/ বিসিএ/ ডিগ্রিধারীরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের অন্তত ৩ মাসের সার্টিফিকেট কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারেন। থোক মাইনে ১৫,০০০ টাকা।

স্টাটিস্টিক্যাল ট্রেনি: শূন্যপদ ২টি। ম্যাথমেটিক্স/ স্ট্যাটিস্টিক্স/ ইকোনমিক্সের ডিগ্রিধারীরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের অন্তত ৩ মাসের সার্টিফিকেট কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারেন। থোক মাইনে ১৫,০০০ টাকা।

বয়স হতে হবে ১-১২-২০২০ তারিখের হিসাবে ম্যানেজমেন্ট ট্রেনি পদের ক্ষেত্রে ২৮ বছরের মধ্যে এবং গ্র্যাজুয়েট/ স্টাটিস্টিক্যাল ট্রেনি পদের ক্ষেত্রে ২৫ বছরের মধ্যে।

প্রার্থীবাছাই হবে মেধার ভিত্তিতে। এই নিয়োগের ক্ষেত্রে কোনও ইন্টারভিউ হবে না। প্রতি সেমিস্টারের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করা হবে। এরপর বাছাই প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। নথিপত্র যাচাইয়ের সময় যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি সঙ্গে নিয়ে যাবেন।

আবেদন করবেন নিধারিত বয়ানে। দরখাস্তের বয়ান পাবেন www.deendayalport.gov.in ওয়েবসাইটে। এর নির্দিষ্ট জায়গায় ১ কপি পাসপোর্ট মাপের ছবি সাঁটবেন। সঙ্গে দেবেন বয়স, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, বয়স ও কাস্ট সার্টিফিকেট সহ যাবতীয় প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স। এবার যাবতীয় প্রমাণপত্র সহ আবেদন একটি খামে ভরে পাঠাবেন ৩১ ডিসেম্বরের মধ্যে। এই ঠিকানায়: The Secretary, Deendayal Port Trust, Administrative Office Building, Gandhidahm (Kutch), Gujarat 370201. এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: GA/PS/9209-III/2020/6583. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ও আবেদনের বয়ান ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment