পশ্চিমবঙ্গ স্কুল ও মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের দান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গ স্কুল ও মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবিলার ত্রাণ তহবিলে ১০,৪৩,২২০ টাকা দান করেছে। সূত্রের খবর, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতে ডিমান্ড ড্রাফ্ট তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক তন্ময় সরকার। পশ্চিমবঙ্গের ২২টি জেলা থেকে ২,৩০৮ জন স্কুল ও মাদ্রাসার করণিক এই অনুদান দিয়েছেন বলে জানা গিয়েছে।

