CowOthers 

উদ্বৃত্ত দুধ দিয়ে গুঁড়ো দুধ তৈরির পরিকল্পনা রাজ্যে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মহারাষ্ট্র ও গুজরাট থেকে রাজ্যের গুঁড়ো দুধের বেশির ভাগটাই আমদানি করতে হয়। এক্ষেত্রে রাজ্যের উদ্বৃত্ত দুধ দিয়ে গুঁড়ো দুধ তৈরির পরিকল্পনা গ্রহণ করেছে প্রাণিসম্পদ বিকাশ দপ্তর। সূত্রের খবর, ওই দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ দপ্তরের পশু চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে ১০ লক্ষ টাকার চেক কালনার মহকুমাশাসকের হাতে তুলে দিয়েছেন। জানা গিয়েছে, মহকুমাশাসকের দপ্তরে প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রীর সঙ্গে ছিলেন পশু চিকিৎসক সংগঠনেরও কয়েকজন সদস্যও। এ বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, দপ্তরের পক্ষ থেকে গুঁড়ো দুধ বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। মাদার ডেয়ারিতে ১ লক্ষ ৭৩ হাজার লিটার দুধ উৎপাদন হচ্ছে। দুধটা থেকে যাচ্ছে তা দিয়ে গুঁড়ো দুধ বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এরফলে গোপালকরা উপকৃত হবেন এবং গুঁড়ো দুধের দামও কম হবে।

Related posts

Leave a Comment