নির্বাসিত পাক ক্রিকেটার আকমল
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উমর আকমল নির্বাসিত। সূত্রের খবর, এবার পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের অভিযোগে ৩ বছরের জন্য নির্বাসিত হলেন উমর। পাকিস্তান ক্রিকেট বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটি ট্যুইট করে এই খবর জানিয়েছে। উল্লেখ্য, এর আগে পাক বোর্ড আকমলকে শো-কজ করে চিঠি পাঠিয়েছিল। আকমল তার কোনও প্রত্যুত্তর দেননি। পাকিস্তানের হয়ে ২৯ বছর বয়সী আকমল শেষ টেস্ট খেলেছিলেন ২০০৯ সালে।

