প্রতিমা শিল্পীদের পাশে বেহালার ক্লাব
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ লকডাউনে আর্থিক ক্ষতির মুখোমুখি প্রতিমা শিল্পীরা।সূত্রের খবর, বিপর্যস্ত করোনা পরিস্থিতিতে ২০০ জন প্রতিমা শিল্পীদের সাহায্যের হাত বাড়িয়ে দিল বেহালার একটি ক্লাব। এবার ওই ক্লাবের দূর্গাপূজা ৫০তম বছর পূর্তি।ক্লাব প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার পুজোয় বাজেট কাটঝাট করে সেই টাকায় শিল্পীদের পাশে দাঁড়ানো দাঁড়ানো হবে।ওই ক্লাবের পক্ষ থেকে দুঃস্থদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

