প্রভাব পড়তে পারে রেটিংয়ে- সতর্কতা

Reserve Bank of India-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস করোনার বিপর্যস্ত পরিস্থিতি সামলাতে রাজকোষ ঘাটতি বা মূল্যায়ন সংস্থার রেটিংয়ের দিকে নজর না দিয়ে সরকারি ত্রাণের বিষয়ে সওয়াল করেছেন। অন্যদিকে ত্রাণ বাড়ালে বা বৃদ্ধি নামলে তার প্রভাব পড়তে পারে বলে সতর্ক করল ফিচ। এক্ষেত্রে বক্তব্য, চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি-র সাপেক্ষে ঋণের অনুপাত বেড়ে ৭৭ শতাংশ হবে। এরপর আরও ত্রাণ ঘোষণা হলে দেশের ঋণ নেওয়ার মূল্যায়নে বিরূপ প্রভাব পড়তে পারে। উল্লেখ্য, ২০২০ সালে ভারতের বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে ০.২ শতাংশ করেছে মুডিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *