উস্তাদ আমজাদ আলি খানের “কনসার্ট ফর হোপ”
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সিঙ্গাপুরের ভিক্টোরিয়া কনসার্ট হলে অনুষ্ঠান করবেন উস্তাদ আমজাদ আলি খান। করোনার বিপর্যস্ত পরিস্থিতিতে আতঙ্কিত মানুষের মনে নতুন আশা জাগাতে এই ভাবনা। সূত্রের খবর, তাঁর সঙ্গে থাকবেন ২ পুত্র আমান ও আয়ান। “কনসার্ট ফর হোপ” নামের এই অনুষ্ঠানটির প্রিমিয়ার হবে ইউটিউবে। জানা গিয়েছে, ভারতীয় রাগসঙ্গীতের পাশাপাশি সিঙ্গাপুর ও চিনের সঙ্গীতের সংমিশ্রণ দেখা যাবে ওই অনুষ্ঠানে। উল্লেখ্য, করোনা মোকাবিলায় ভারত-সহ বিশ্বের সব দেশের চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মীদের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন উস্তাদ আমজাদ আলি খান।

