Katar AirwaysOthers World 

বিদেশিদের উদ্ধারে বিশেষ উড়ান

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিদেশিদের কলকাতা থেকে বিশেষ উড়ানে নিয়ে যাওয়া হল। বিমানবন্দর সূত্রের খবর, শহরে আটকে পড়া অস্ট্রেলিয়ার ১৩৯ জন নাগরিককে নিয়ে যাওয়ার জন্য কাতার এয়ারওয়েজের একটি বিমান শহরে আসে। সূত্রের আরও খবর, অস্ট্রেলিয়া সরকারের ভাড়া করা ওই বিমানে বিমানচালক ও বিমানসেবিকা-সহ মোট ১৪ জন ছিলেন। ১৩৯ জন অস্ট্রেলিয়ার বাসিন্দাদের তুলে দোহা উড়ে যায় বিমানটি। পরে তাঁদের নিয়ে যাওয়া হয় অস্ট্রেলিয়ায়। জানা গিয়েছে, শহরে আটকে পড়া বাংলাদেশিদের নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ থেকেও দুটি বিমানের আসার কথা রয়েছে।

Related posts

Leave a Comment