আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে রণতরী

INS Jalaya

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে উপসাগরীয় দেশগুলিতে এবার প্রস্তুতি শুরু করেছে নৌবাহিনী। সূত্রের খবর, ৩টি রণতরী তৈরিকে কাজে লাগানোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জানা গিয়েছে, একটি “ল্যান্ডিং প্ল্যাটফর্ম ডক” শ্রেণির রণতরী, নাম- আইএনএস জলস্ব। বাকি দুটি রণতরী “মগর শ্রেণিভুক্ত”। আরও জানা যায়, এর মধ্যে আইএনএস জলস্ব বিশাখাপত্তনমে রয়েছে। অন্য দুটি কোচি-কেন্দ্রিক “সাদার্ন ন্যাভাল কম্যান্ডের” অধীনে নোঙর করা হয়েছে। আইএনএস জলস্বকে এমনভাবে সাজানো হচ্ছে যাতে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে সর্বাধিক যাত্রীর জন্য জায়গা করা যায়। ৩টি জাহাজেই কোয়ারান্টিনের ব্যবস্থা-সহ ডাক্তার থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *