অভিধানকার গৌরীপ্রসাদ ঘোষ প্রয়াত

Gauri Prasad Ghosh

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ইংরেজি থেকে বাংলায় এভরিম্যানস ডিকশনারির প্রধান সম্পাদক গৌরীপ্রসাদ ঘোষ (৯১) প্রয়াত হলেন। সূত্রের খবর, অভিধানে ইংরেজির সঙ্গে কথ্য বাংলার সেতু গড়ে তুলেছিলেন তিনি। ইংরেজি সাহিত্যের বিভিন্ন শিল্পিত প্রয়োগে ভাষাকে মেলে ধরেছিলেন গৌরীপ্রসাদবাবু। পারিবারিক সূত্রের খবর, বেলগাছিয়ার বাড়িতে মারা যান তিনি। যকৃতের সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি। তাঁর অভিধানের জন্য আনন্দ পুরস্কার পেয়েছিলেন ইংরেজির এই অধ্যাপক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *