বারাসতে মানুষের পাশে সংগঠন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বারাসতের হেলা বটতলা এলাকার একটি সংগঠন বিপর্যস্ত পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়াচ্ছে। স্থানীয় সূত্রের খবর, অভুক্ত রয়েছেন অনেকে। কারও আবার টাকা শেষ। গ্যাস ফুরিয়ে যাওয়ায় বাড়িতে রান্নাও বন্ধ। ৪০০ এমন বাড়িতে প্রতিদিন বিনা পয়সায় রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে ওই সংগঠন। আবার ৩০০ প্যাকেট রান্না করা খাবার বারাসত জেলা পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রতিদিন। সংগঠনের পক্ষ থেকে জানা গিয়েছে, প্রতিদিন সকালে রান্না করে দুপুর ১২টা থেকে বারাসত থানা বিভিন্ন বাড়িতে তাঁরাই খাবার পৌঁছে দিচ্ছেন।

