Kolkata Municipality-2Others 

নতুন সচিব খলিল আহমেদ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নতুন পুরসচিব। কলকাতা পুরসভার কমিশনার খলিল আহমেদ রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের নতুন সচিব হলেন। সূত্রের খবর, আইএএস অফিসারদের বদলি-নির্দেশিকায় জানানো হয়েছে, কলকাতা পুরসভার কমিশনারের দায়িত্বের সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পুর ও নগরোন্নয়ন দফতর সামলাবেন খলিল আহমেদ। পুরসচিব সুব্রত গুপ্তকে খাদ্যপ্রক্রিয়াকরণ ও উদ্যান-পালন দফতরে বদলি করা হয়েছে। আবার খাদ্যসচিব থেকে বদলি হয়ে “কম্পালসারি ওয়েটিং”-এ থাকা মনোজ আগরওয়ালকে দমকল দফতরের সচিব করা হয়েছে বলে জানা যায়।

Related posts

Leave a Comment