করোনার লড়াইয়ে সামিল মারাদোনা

Diyego Maradona-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লড়াইটা অতিমারির সঙ্গে। সেই লড়াইয়ে সামিল হলেন আর্জেন্টিনার প্রাক্তন ফুটবলার দিয়েগো মারাদোনা। উল্লেখ্য, ছিয়াশিতে মেক্সিকোয় বিশ্বকাপ জয়ী হয় আর্জেন্টিনা। ওই বিশ্বকাপের একটি ম্যাচে তাঁর পরা জার্সি-দান করলেন দিয়েগো। দান করা ওই জার্সিতে মারাদোনা লিখলেন, আমরা এই অবস্থা কাটিয়ে উঠতে পারব। করোনার মারাত্মক সংক্রমণে ছিন্নভিন্ন পরিস্থিতি থেকে মুক্তির বার্তাই দিলেন তিনি। প্রসঙ্গত, ইউরোপের বড় দেশগুলির পাশাপাশি আর্জেন্টিনাও উদ্বেগজনক পরিস্থিতিতে রয়েছে। জানা গিয়েছে, বুয়েনসআইরেসের সীমানা লাগোয়া একটি জায়গা করোনা সংক্রমণে বিধ্বস্ত। বহু মানুষ সেখানে গৃহবন্দি। তাঁদের সাহায্য করতেই মারাদোনার দান করা জার্সি প্রথমে নিলাম হওয়ার সিদ্ধান্ত হয়। পরে লটারি করে তা দান করা হয় আক্রান্তদের পাশে থাকা মানুষদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *