Budge Budge MunicipalityOthers 

দক্ষিণ ২৪ পরগনায় ৫ পুরসভার মেয়াদকাল শেষ হচ্ছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনা জেলায় দিন কয়েকের মধ্যেই শেষ হচ্ছে ৫ পুরসভার মেয়াদ। সূত্রের খবর, আগামী ১৩ মে থেকে ১৫ মে-র মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ৫টি পুরসভার কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। পুরসভাগুলি হল- মহেশতলা, বজবজ, রাজপুর-সোনারপুর, বারুইপুর ও জয়নগর। বর্তমান পরিস্থিতিতে মেয়াদ ফুরলেও আপাতত ভোট হচ্ছে না, তা ধরেই নেওয়া যায়। এক্ষেত্রে প্রশ্ন উঠেছে, এখন পুরসভাগুলির ভবিষ্যৎ কী ও নাগরিক পরিষেবারই বা কী হবে, তা নিয়ে। মহেশতলা পুরসভার পক্ষ থেকে এ বিষয়ে জানা গিয়েছে, সরকারিভাবে এখনও কোনও নির্দেশ আসেনি। আগামী ১৫ মে পর্যন্ত মেয়াদ রয়েছে। তারপর কী হবে, সে ব্যাপারে উপর মহল সিদ্ধান্ত গ্রহণ করবে। আবার বজবজ পুরসভার বক্তব্য একই। বারুইপুর পুরসভার পক্ষ থেকে জানা গিয়েছে, নিয়ম অনুসারে মেয়াদ শেষের আগে নির্বাচন না হলে প্রশাসক দিয়ে কাজ চালানো হয়। বারুইপুরের ক্ষেত্রে কী হবে, তা নিয়ে কোনও নির্দেশিকা আসেনি। রাজপুর-সোনারপুর পুরসভার পক্ষ থেকে বক্তব্য, বিকল্প কোনও ব্যবস্থা সরকার নিশ্চয়ই গ্রহণ করবে। অন্যদিকে জয়নগর-মজিলপুর পুরসভার বক্তব্য একইরকম।

Related posts

Leave a Comment