Contractual Labour-1Others 

হরিয়ানায় কাজে ফিরতে চেয়ে ওয়েব পোর্টালে আবেদন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হরিয়ানায় কাজে ফিরতে চেয়ে আবেদন জমা পড়ল ১ লক্ষ। হরিয়ানায় চেহারা ভিন্ন। সূত্রের খবর, সারা দেশে ঘরে ফিরতে চেয়ে পথে নেমেছেন হাজার হাজার পরিযায়ী শ্রমিক। তবে হরিয়ানা সরকারের ওয়েব পোর্টালে কাজে যোগ দিতে চেয়ে আবেদন করলেন ১ লক্ষ ৯ হাজার শ্রমিক। আবেদনকারীরা উত্তরপ্রদেশ ও বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। তথ্য অনুযায়ী জানা গিয়েছে, গুরুগ্রাম, ফরিদাবাদ, পানিপত, সোনিপত, ঝাজ্জর, যমুনানগর এবং রেওয়ারি এলাকায় পুরনো কাজে ফিরতে চেয়ে আবেদন এসেছে ৭৯.২৯ শতাংশ। উল্লেখ্য, হরিয়ানার এইসব জেলাতেই যাবতীয় শিল্প, কলকারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। ভিন্নরাজ্যের শ্রমিকদের কাজে ফিরতে চাওয়ার আবেদনের বিষয়ে হরিয়ানার মুখ্যসচিব অনুরাগ রাস্তোগি জানান, পরিযায়ী শ্রমিকরা ফিরতে চান, তাহলে আমরা তাঁদের কাজে ফেরাতে উদ্যোগ নেব। কারণ, বিভিন্ন জেলায় শিল্প-প্রতিষ্ঠানগুলিতে কাজ শুরু হয়ে গিয়েছে।

Related posts

Leave a Comment