উত্তর-পূর্বের তিন রাজ্যে ভোট ঘোষণা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: উত্তর পূর্বের তিন রাজ্যে ভোটের দিন ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন। অন্যদিকে মেঘালয় ও নাগাল্যান্ডে নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। তিন রাজ্যেই ভোটের ফল ঘোষণা হবে ২ মার্চ। এই তিন রাজ্যে ৬০টি করে বিধানসভা আসন রয়েছে।
পাশাপাশি ১টি লোকসভা ও ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও ঘোষণা করেছে কমিশন। যার মধ্যে পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্র রয়েছে। তৃণমূল বিধায়ক সুব্রত সাহার মৃত্যুর কারণে আগামী ২৭ফেব্রুয়ারি ওই আসনটিতে উপনির্বাচন হবে। নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি চালু হয়েছে। এই মুহূর্তে ত্রিপুরা ও মেঘালয়ে বিজেপি সরকার রয়েছে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রের খবর,তিন রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী পৌঁছে গিয়েছে। উত্তর- পূর্বের এই তিন রাজ্যে পুরুষদের তুলনায় মহিলা ভোটারদের সংখ্যা বেশি। (ছবি: সংগৃহীত)

