আউটডোর বন্ধের সিদ্ধান্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে

Medical College Hospital-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আউটডোর বন্ধ হল মেডিক্যালে। সূত্রের খবর, আউটডোর পরিষেবা আপাতত বন্ধ করে দেওয়া হল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। জানা গিয়েছে, ফিভার ক্লিনিক ছাড়া সব আউটডোর বন্ধ থাকবে। হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, জ্বর-শ্বাসকষ্টের রোগী ও চিহ্নিত করোনা পজিটিভ রোগী ছাড়া বাকি সব ধরনের রোগী ভর্তি সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের জারি করা আদেশনামা অনুযায়ী জানা গিয়েছে, এই দুটি পরিষেবা আপাতত স্থগিত রাখা হচ্ছে মেডিক্যালে। এক্ষেত্রে বলা হয়েছে, যাঁরা নিয়মিত মেডিক্যালেই চিকিৎসা করান, তাঁদের ন্যাশনাল মেডিক্যাল বা আরজি করে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্যভবন সূত্রের খবর, কয়েকদিন আগে মেডিক্যালকে কোভিড হাসপাতালে রূপান্তর করা হয়েছে। অন্যান্য রোগীরা বিভিন্ন শাখায় ডাক্তার দেখাতে এসে যাতে করোনার ঝুঁকির সম্মুখীন না হন, তাই এই আউটডোর বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *