Wine Home DeliaveryOthers 

মদের হোম ডেলিভারির বিজ্ঞাপন দেওয়া যাবে না- নির্দেশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : মদের হোম ডেলিভারির বিজ্ঞাপন বন্ধে নির্দেশ। সূত্রের খবর, মদের হোম ডেলিভারির কোথাও কোনও বিজ্ঞাপন দেওয়া যাবে না। জানা গিয়েছে, আবগারি দপ্তর মদ বিক্রয়কারী স্ট্যান্ড অ্যালোন স্টোর, বার-কাম-রেস্তোরাঁ, পানশালা, রিটেল আউটলেট-সহ মদের হোম ডেলিভারি দেওয়া প্রত্যেককেই এই নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, সামাজিক দূরত্ব বজায় রাখতে ও মদের দোকানের ভিড়ে রাশ টানতে মদের হোম ডেলিভারি চালু করেছে আবগারি দপ্তর। জানা যায়, বেভারেজ কর্পোরেশনের পোর্টালে হোম ডেলিভারি শুরু হতেই বহু অর্ডার জমা পড়ে। ব্যবসায়ীরা তা দিয়ে উঠতে পারেননি বলে অভিযোগ। এরপর সাময়িকভাবে বন্ধ করে দিতে হয় অর্ডার নেওয়া। এক্ষেত্রে বকেয়া অর্ডার সরবরাহ পুরো হলে ফের অর্ডার নেওয়া শুরু হতে পারে। বেভারেজ কর্পোরেশনের পোর্টালের মাধ্যমেই মদের অর্ডার নিতে হবে, এমনটাই জানানো হয়েছে মদ ব্যবসায়ীদের। দপ্তর সূত্রে জানা গিয়েছে, রেস্তোরাঁ লাগোয়া পানশালা, ক্লাব ও হোটেল খোলার অনুমতি দেওয়া হয়নি। তবে মদের হোম ডেলিভারি দিতে বাধা নেই। আবগারি দপ্তর সূত্রে এক্ষেত্রে বলা হয়েছে, কিছু বার-কাম-রেস্তোরাঁ, পানশালা সোশ্যাল সাইটে মদের বিজ্ঞাপন দিচ্ছে। কিছু রিটেল আউটলেটও ক্রেতাদের এসএমএস করে জানাচ্ছে, তারা মদের হোম ডেলিভারি করবে। এরপর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

Related posts

Leave a Comment