LIC BuildingOthers 

৩১ মে পর্যন্ত এলআইসি-র প্রিমিয়াম জমার সময়সীমা বেড়েছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এলআইসি-র প্রিমিয়াম জমার সময়সীমা বৃদ্ধি। গত মার্চ মাসে যাঁদের জীবনবিমার প্রিমিয়াম দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারেননি। তাঁদের জন্য আগামী ৩১ মে পর্যন্ত সময়সীমা বেড়েছে। ইনসিওরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অব ইন্ডিয়া (আইআরডিএআই), সূত্রে এমনটা জানানো হয়েছে। লকডাউন আগামী ১৭ মে পর্যন্ত বর্ধিত হওয়ার কারণেই এই সুযোগ বাড়ানো হল বলে জানিয়েছে ওই বিমা নিয়ন্ত্রক সংস্থা। উল্লেখ্য, এর আগে মার্চ মাসের প্রিমিয়াম জমা দেওয়ার জন্য ৩০ দিন অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল। এবার তা চলতি মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। আইআরডিএআই সূত্রে আরও জানা যায়, বিমা সংস্থাগুলি অনলাইনে প্রিমিয়াম জমা করার ব্যবস্থা করেছে। বিমা সংস্থার অফিসে ভিড় এড়ানোর জন্য ও সুরক্ষিত থাকার জন্য গ্রাহকরা অনলাইনে টাকা জমা করার সুযোগ গ্রহণ করতে পারবেন।

Related posts

Leave a Comment