Prasenjit ChattopadhyayEntertainment Others 

মাদার্স ডে-তে টলিউডে সোশ্যাল মিডিয়ায় মাতৃবন্দনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : টলিউডে মাতৃবন্দনা। আগামীকাল ছিল মাদার্স ডে। সূত্রের খবর, টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা মাতৃবন্দনার জন্য দিনটি ব্যবহার করলেন। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় নিজের মায়ের প্রতি ভালবাসা জানিয়েছেন অনেক সেলিব্রিটি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছোটবেলার একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন। ওই ছবিতে বোন পল্লবী চট্টোপাধ্যায়ও রয়েছেন। মাতৃ দিবসে প্রসেনজিৎ লিখেছেন, “জীবনযুদ্ধে প্রথম নামার সময় যাঁর স-স্নেহ হাত দুটি আমার সঙ্গে ছিল।” অন্যদিকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের মা পেশায় অধ্যাপিকা। লকডাউনে অনলাইনে ক্লাস নিচ্ছেন তিনি। মায়ের একটি ছবি পোস্ট করেছেন পরিচালক। আবার পরিচালক বিরসা দাশগুপ্তের মা চৈতালি দাশগুপ্ত দূরদর্শনের পর্দায় সঞ্চালনা করেছেন দীর্ঘকাল। মায়ের পুরনো সঞ্চালনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলেন বিরসা। অভিনেতা আবির চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্য এই দিনে মায়ের ছবি পোস্ট করলেন।

Related posts

Leave a Comment