ফরাসি ওপেন ফাঁকা স্টেডিয়ামে

french open

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রোলাঁ গারো দর্শক শূন্য হতে চলেছে।এবার ফরাসি ওপেন ক্লোজড ডোরে করার চিন্তা ভাবনা শুরু করেছে ফরাসি টেনিস সংস্থা। পূর্বে মাস চারেক পিঁছিয়ে দিয়েছিল ফরাসি ওপেন।ঠিক হয় ওই খেলা সম্পন্ন হবে ২০সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে। ফরাসি টেনিসের প্রধান বেনর্দি গুইদিচেল্লি জানিয়েছেন, আমরা কোনও সম্ভাবনাই উড়িয়ে দিতে চাইছি না।খেলা স্টেডিয়ামেই হবে।সেক্ষেত্রে দর্শক শূন্য অবস্থায় হতে পারে। খেলাগুলি টিভিতেও দেখানো যেতে পারে। অন্যদিকে টিভিতে খেলা দেখানো হলে বিজনেস মডেল বজায় থাকবে।টিভি স্বত্বের বাপারটাও তো দেখতে হবে। এই বিষয়টি এড়িয়ে গেলে চলবে না।উল্লেখ্য, রোলাঁ গারোয় প্রতি বছর প্রায় ৫লক্ষ দর্শক খেলা দেখতে হাজির হয়।তাঁরা এবার সুযোগ পাওয়া থেকে বঞ্চিত হবেন।পূর্বেই উইম্বলডন খালি স্টেডিয়ামে আয়োজকরা করতে চাননি বলে বাতিল করেছেন।যুক্তরাষ্ট্র ওপেন কবে হবে তা জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *