ভারতকে আপৎকালীন ঋণ নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্কের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতকে সাহায্যের হাত ব্রিকস গোষ্ঠীর ব্যাঙ্কের। নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক করোনা মোকাবিলায় ভারতকে ১০০ কোটি ডলারের আপৎকালীন ঋণ দেওয়ার কথা জানিয়েছে। সূত্রের খবর, স্বাস্থ্য ও অর্থনীতি-সহ বিভিন্ন খাতে ব্যয় করার জন্য এই ঋণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রিকস গোষ্ঠীর ব্যাঙ্কটি।

