আম্ফান পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল

amphan effect in west bengal

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আম্ফান বিপর্যয় পশ্চিমবঙ্গে। বিপর্যস্ত পরিস্থিতিতে নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২জন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিপর্যয় মোকাবিলায় একগুচ্ছ পরামর্শ দিয়েছেন।পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। অন্যদিকে আম্ফানের ক্ষয়ক্ষতি বুঝে নিতে প্রতিনিধি দল পাঠাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।সূত্রের খবর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা সহ ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন কেন্দ্রীয় দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *