ram nath kovindBreaking News 

বাংলার বিপর্যয়ে চোখে জল এল রাষ্ট্রপতির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মহাপ্রলয়ের পরবর্তী পশ্চিমবঙ্গের ছবি দেখে চোখে জল এল রাষ্ট্রপতির।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোনে এমনটাই জানিয়েছেন রামনাথ কোবিন্দ।ঘূর্ণিঝড়ের পর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে ফোনে কথা হয় মুখ্যমন্ত্রীর।আম্ফান প্রসঙ্গে তাঁদের কথা হয় বলে জানা গিয়েছে৷ উল্লেখ্য, আম্ফানে বিধ্বস্ত বাংলার দক্ষিণবঙ্গের হাল রীতিমতো বেহাল৷ব্যাপক ক্ষত-ক্ষতি হয়েছে।আবার হাজার হাজার মাটির ঘর-বাড়ি ভেঙে চুরমার হয়ে গিয়েছে।পাশাপাশি বহু বিদ্যুতের খুঁটিও ভেঙে পড়েছে।জমির ফসলেরও ক্ষয়-ক্ষতি হয়েছে ব্যাপক হারে।পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এ রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী৷মুখ্যমন্ত্রীর সঙ্গে হেলিকপ্টারে ঘুরে দেখেছেন ক্ষতিগ্রস্ত ও দুর্গত এলাকা।রাষ্ট্রপতির পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা হয় মুখ্যমন্ত্রীর৷পশ্চিমবঙ্গের বিপর্যস্ত পরিস্থিতির খোঁজ নেন হাসিনা।রাজ্যে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৮০ জনের।প্রায় ৭ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আন্দাজ করা হচ্ছে।

Related posts

Leave a Comment