বিশ্বচাম্পিয়ন আনন্দ ঘরে ফিরেছেন
আমার অনলাইন নিউজ ডেস্কঃ বাড়ি ফিরলেন আনন্দ। বেঙ্গালুরুর হোটেলে কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে চেন্নাইয়ের বাড়িতে ফিরেছেন তিনি । বাড়িতে ফিরেও ৫ বারের বিশ্বচাম্পিয়নকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানা যায়।স্থানীয় প্রশাসন আনন্দকে আরও ৭ দিন পর্যবেক্ষণে রাখতে চাইছে। ভারতের সর্বকালের সেরা দাবাড়ুর স্ত্রী অরুণা আনন্দ জানিয়েছেন, ভিসি ভালো রয়েছে। অবশেষে সে ঘরে ফেরায় আমরা খুব খুশি হয়েছি। ঘরে পৌঁছে সরাসরি দরজা বন্ধ করে দেন তিনি।বাড়িতে বৃদ্ধ বাবা – মা রয়েছে।স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টাইন ছেলের সঙ্গে কাটাতে চান তিনি।

