ইতিবাচক ভাবনা ক্রিকেটার উমেশের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনার আবহে বন্ধ রয়েছে ২২ গজের লড়াই৷ প্রায় তিন মাস গৃহবন্দি ক্রিকেটাররা৷ কবে ক্রিকেট ফিরবে তা নিয়ে অনিশ্চয়তা৷আবার ভারত কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে তা এখনই বলা যাচ্ছে না৷ এই অবস্থায় কেরিয়ার থেকে কয়েক মাস কমে গেল ক্রিকেটারদের। ভারতীয় পেস বোলার উমেশ যাদব একথা জানিয়েছেন। ৩২ বছর বয়সী বিদর্ভের এই খেলোয়াড়ের মন্তব্য, “আমাকে ইতিবাচক হতে হবে। খেলা শুরু কখন হবে জানি না৷ তবে আমাদের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে৷ আমি অনুশীলনে ফিরতে চাই”।

