0375Accident Breaking News 

ফের পুরুলিয়ায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল কয়লা বোঝাই ট্রাক

আমার বাংলা নিউজ ডেস্ক; পুরুলিয়া, সুজয় থাপা: রঘুনাথপুর শহরে আবারও গভীর রাতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এক কয়লা বোঝাই ট্রাকের চালক ও সহ চালক। দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রঘুনাথপুর সাঁওতালডি 5 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে গভীর রাতে সাঁওতালডি দিক থেকে রঘুনাথপুরে আসার পথে কয়লা বোঝাই ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রোডের ডিভাইডারের ওপর। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ। তবে দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই।

স্থানীয় এক বাসিন্দা জানান এই রাস্তার ওপর প্রায়ই দুর্ঘটনা ঘটেই থাকে, তাই প্রশাসনের কিছু একটা ব্যবস্থা শীঘ্রই নেওয়া উচিত।

রঘুনাথপুর এর বিডিও অনির্বাণ মন্ডল জানান, রোডের সমস্ত কাজ p.w.d. করে থাকেন। তাই p.w.d সাথে কথা বলে দুর্ঘটনাগ্রস্ত সেই সব জায়গায় কিছু সাইন বোর্ড খুব শীঘ্রই লাগানোর ব্যবস্থা করা হবে।

Related posts

Leave a Comment