চিত্র-সাংবাদিক রনি রায়ের অকাল মৃত্যুতে শোকের ছায়া

rony roy

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন রনি রায়(৫৭)।ক্রীড়া-চিত্র সাংবাদিক হিসাবে দারুন জনপ্রিয় ছিলেন।সব সময় তিনি হাসি মুখে থাকতেন।সাহায্যের হাত বাড়িয়ে দিতেন সবার জন্যই।আকস্মিকভাবে চলে গেলেন এই সাংবাদিক। তাঁর মৃত্যুর খবরে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টরা। ক্রীড়া ক্ষেত্র ছাড়াও অভিনয় জগতেও অসম্ভব জনপ্রিয় ছিলেন রণজয় রায় ওরফে রনি।ক্রীড়া জগতের সব খেলোয়াড়রা তাঁকে একডাকে চিনতেন। প্রথম শ্রেণির একটি দৈনিকে ফটোগ্রাফার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন তিনি।পরবর্তীতে তিনি ক্রীড়া বিভাগে যোগদান করেছিলেন। তাঁর অসাধারণ কিছু ছবি আজও জনপ্রিয়।দেশ ও বিদেশে তুলেছেন অসংখ্য ছবি।ইংল্যান্ড বিশ্বকাপ কভার করতে গিয়েছিলেন রনি রায়।তাঁর হাত ধরে অনেক সাংবাদিক আজ প্রতিষ্ঠিত।রনি রায়ের মৃত্যুতে সংবাদপত্র, ক্রীড়া ও চলচ্চিত্র জগতে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *