করোনা ভাইরাসের দাপট কমবে গ্রীষ্মে -মার্কিন গবেষণা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মার্কিন গবেষণায় দাবি করা হয়েছে -গরম পড়লে করোনা ভাইরাসের দাপট কমবে।এক্ষেত্রে বলা হয়েছে, যত তাপ, আর্দ্রতা ও অতিবেগুনি রশ্মির প্রভাব বাড়বে ততই কমবে এই সংক্রমণের ব্যাপকতা।উল্লেখ্য, মার্কিন সেনার বায়োসিকিউরিটি ল্যাবে হওয়া গবেষণাপত্রটি এখনও পর্যন্ত কোনও বিজ্ঞান পত্রিকায় ছাপা হয়নি।এক্ষেত্রে সংবাদপত্রেই এই পরীক্ষার ফল পেশ করা হয়েছে বলে জানা যায়।অন্যদিকে মার্কিন হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে গবেষণা পত্রটির তথ্য পেশ করেছেন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের উইলিয়াম ব্রায়াম।আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা ( হু )সূত্রে জানানো হয়েছে, সব ধরণের তাপমাত্রায় করোনা ভাইরাস বাড়ছে।মার্কিন গবেষণায় হাফ লাইফের কথা বলা হয়।এক্ষেত্রে ভাইরাসের সংখ্যা নির্দিষ্ট সময়ে অর্ধেক হয়ে যাওয়ার কথাও বলা হয়েছে।

