murderAccident Breaking News 

উত্তরপ্রদেশে জনরোষে পিটিয়ে খুন অভিযুক্তকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জনরোষে ফের পিটিয়ে খুন করার ঘটনা ঘটল উত্তরপ্রদেশে। জানা গিয়েছে, পুলিশের সামনেই এক সন্দেহভাজন খুনিকে পিটিয়ে খুন করল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কুশীনগরে। সূত্রের খবর, সোমবার সকালে কুশীনগরের রামপুর বাংরা এলাকায় এক ব্যক্তিকে গুলি করে খুন করে ২ দুষ্কৃতী। অজ্ঞাতপরিচয় ২ বাইক আরোহী সুধীর সিং নামে ওই ব্যক্তিকে তাঁর বাড়ির সামনে গুলি করেছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, পেশায় শিক্ষক ওই ব্যক্তিকে গুলি করার পরে এক দুষ্কৃতী ওই শিক্ষকের বাড়ির ছাদে উঠে শূন্যে গুলি ছুড়তে থাকে। এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই, উত্তেজিত জনতা শিক্ষকের বাড়ি ঘিরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশবাহিনী। উত্তেজিত জনতা আক্রমণ করতে আসছে দেখেই অভিযুক্ত পুলিশের কাছে আত্মসমর্পণ করে। কিন্তু জনতা পুলিশের হাত থেকে ওই ব্যক্তিকে ছাড়িয়ে নিয়ে পুলিশের সামনেই গণপিটুনি শুরু করে।

সূত্রের আরও খবর, লাঠি, বাঁশ দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। এরপর খুনের অভিযোগে তাকে গ্রেপ্তার করে পুলিশ। স্থানীয় সূত্রে আরও জানা যায়, পুলিশ গ্রেপ্তার করার পরেও গ্রামবাসীরা তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিলে পুলিশ বহু চেষ্টা করেও জনতার রোষকে ঠেকাতে পারেনি। পুলিশের সামনেই ওই ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলে উত্তেজিত জনতা। পুলিশের এসপি বিনোদ মিশ্র জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Related posts

Leave a Comment