আইসিএসই স্কুলগুলির পড়ুয়াদের জন্য অনলাইন ক্লাস

Online Class

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইসিএসই স্কুলগুলির পড়ুয়াদের জন্য ইউটিউবে অনলাইন ক্লাস চালু করছে নিয়ামক সংস্থা কাউন্সিল ফর দি ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস বা সিআইএসসিই। সূত্রের খবর, সংস্থার নিজস্ব চ্যানেল থেকে লাইভ ভিডিও স্ট্রিমিংয়ের মাধ্যমে এই ক্লাস নেওয়া হবে বলে জানা গিয়েছে। সূত্রের আরও খবর, আগামী ৯ সেপ্টেম্বর থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য এই প্রয়াস নেওয়া হয়েছে। পরবর্তীতে এই পরিষেবা চালু হবে সব ক্লাসের জন্যই।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে প্রায় ৪৩৫টি সিআইএসসিই অনুমোদিত স্কুল রয়েছে। সেখানে পড়ুয়ার সংখ্যা প্রায় ১০ লক্ষের মতো। আবার নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্তই রয়েছে প্রায় দেড় লক্ষ পড়ুয়া। তথ্য অনুযায়ী জানা গিয়েছে, সারা দেশে প্রায় আড়াই হাজার স্কুলের পড়ুয়ার সংখ্যা প্রায় ৫০ লক্ষের মতো। জানা গিয়েছে, সিআইএসসিই ভার্চুয়াল লার্নিং সিরিজ নামে ভিডিওগুলি পাওয়া যাবে। ৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে এই সম্প্রচার।

আইসিএসই স্তরের ইংরেজি ক্লাস শুরু হবে। প্রবন্ধ লেখার বিষয়ে খুঁটিনাটি বিশদে শেখানো হবে। এক্ষেত্রে বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ শিক্ষকরা ক্লাস নেবেন। আবার ক্লাস চলাকালীন চ্যাট উইন্ডোতে প্রশ্ন রাখার সুযোগ পাবে পড়ুয়ারা। তার উত্তরও দেওয়া হবে চটজলদি। অন্যদিকে ক্লাস নিয়ে কোনও মতামত জানানোর থাকলে পড়ুয়া ও শিক্ষকদের জন্য তা আলাদা করে জানানোর ব্যবস্থাও থাকছে। এক্ষেত্রে অনলাইন ‘গুগল ফর্ম’ দেওয়া হবে। কোনও কারণে অনলাইন ক্লাস মিস হলে পরে তা ইউটিউবেও দেখে নেওয়া যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *