InsomniaLifestyle Others 

অনিদ্রায় ওষুধের বিকল্প হিসেবে বেছে নেওয়া যেতে পারে পার্শ্বপ্রতিক্রিয়াহীন বিকল্পগুলিকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রাতে ভালো ঘুম আসেনা অনেকের, তাই ঘুমের জন্য বিকল্প হিসেবে বেছে নেন ঘুমের ওষুধকে। অনিদ্রা জনিত কারণে ঘুমের ওষুধ ছাড়া বেছে নেওযা যেতে পারে কিছু পার্শ্বপ্রতিক্রিয়াহীন খাবারকে। ঘুম নিয়ে অনেকেই বেশ চিন্তায় থাকেন। রাতে সময় মতো বিছানায় গেলেও ঘুম আসতে চায় না কিছুতেই।ঘুমের জন্য রাতের অর্ধেকটাই পার হয়ে যায় বিছানায় এপাশ ওপাশ করতে করতে। এমন সমস্যা যাঁদের মধ্যে রয়েছে, তাঁরা অনেকেই ঘুমানোর জন্য ওষুধ নিয়ে থাকেন। কিন্তু ঘুমের ওষুধের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। কিছু সাধারণ খাবারের অভ্যাসও হতে পারে ঘুমের ওষুধের বিকল্প। তাছাড়া এগুলোর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। তাই অনিদ্রায় খাওয়া যেতে পারে এই সব খাবার। পাকাকলা খেলে রাতে ভাল ঘুম হয়। পাকাকলায় রয়েছে ম্যাগনেসিয়াম যা মাংসপেশীকে শিথিল করে। এছাড়া কলা খেলে মেলাটোনিন ও সেরোটোনিন হরমোন নির্গত হয়ে শরীরে ঘুমের আবেশ নিয়ে আসে। তাই যাঁদের রাতে ঘুমের সমস্যা রয়েছে, তাঁরা রাতের খাবারের সঙ্গে পাকাকলা রাখতে পারেন।

আবার, রাতে সেদ্ধ আলু বা রান্না করা আলু খেলে তা ঘুমের জন্য সহায়ক হতে পারে। আলুতে থাকা ট্রাইপটোফানের সাহায্যে হাই তোলায় ব্যাঘাত সৃষ্টিকারী অ্যাসিড নষ্ট হয়ে যায়। ফলে মস্তিষ্ক বেশ দ্রুতই শিথিল হয়ে ঘুমিয়ে পড়তে সহায়তা করে। হালকা গরম দুধও ঘুমের ওষুধের বিকল্প হতে পারে। যাঁরা রাতে ঠিক সময়ে ঘুমাতে পারছেন না বা বিছানায় শুয়ে এপাশ-ওপাশ করে রাত কাটাচ্ছেন, তাঁরা রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধ পান করে শুয়ে পড়তে পারেন। দুধে আছে ট্রাইপটোফান ও অ্যামিনো অ্যাসিড, যা শরীরে ঘুমের আবেশ সৃষ্টি করে। এ ছাড়াও দুধের ক্যালসিয়াম মস্তিষ্কে ট্রাইপটোফান ব্যবহারে সহায়তা করে। এক গ্লাস দুধ খেলে মানসিক চাপ অনেকটাই কমে যায়, যারফলে শরীর কিছুটা শিথিল হওয়ার কারণে ঘুম সহজেই চলে আসে। রাতে ঘুমের জন্য আরেকটি উপকারী খাবার হল বাদাম। রাতে ঘুমোনোর সমস্যা থাকলে প্রতিদিন রাতের খাবারে ১০ থেকে ১২ টা বাদাম খেলে ভাল ঘুম হবে। আবার মস্তিষ্কে ওরেক্সিন নামের একটি নিউরোট্রান্সমিটার রয়েছে যা মস্তিস্ককে সচল রেখে ঘুমের ব্যাঘাত ঘটায়। রাতে ঘুমানোর আগে মধু খেলে মস্তিষ্কে গ্লুকোজ প্রবেশ করে এবং ওরেক্সিন উৎপাদন বন্ধ করে দেয় ফলে কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়তে সাহায্য করে।

Related posts

Leave a Comment