explosionAccident Others 

চম্পাহাটির হাড়ালে বাজি কারখানায় বিস্ফোরণ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর চম্পাহাটির হাড়ালে রবিবার গভীর রাতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্র আওয়াজে ছুটে আসেন আশপাশের লোকজন। ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টাও চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের জেরে কারখানার চাল উড়ে যায়, অ্য়াজবেস্টাস চুরমার হয়ে যত্রতত্র ছাড়িয়ে পরে। কারখানার টিনের পার্টিশান একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, এই কারখানায় বিভিন্ন ধরনের বাজি তৈরি হত। বারুইপুর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটির পর থেকে পলাতক বাজি কারখানার মালিক। অনুমান, কারখানায় অবৈধ বারুদ মজুত করা ছিল, তা থেকেই এই বিস্ফোরণ ঘটে। পুলিশ এই ঘটনার জন্য একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। পাশাপাশি, বিস্ফোরণের আসল কারণ খতিয়ে দেখার জন্য ফরেন্সিক বিভাগ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করবে বলে জানা যায়।

Related posts

Leave a Comment