১০ লক্ষ কোটি টাকার কেন্দ্রীয় প্যাকেজের দাবি

Arvind-Subramanian

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কেন্দ্রীয় অর্থমন্ত্রকের প্রাক্তন মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যম আক্রান্ত ভারতীয় অর্থনীতিকে চাঙা করতে কেন্দ্রীয় সরকারকে ১০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণার কথা জানালেন। টাইমস অফ ইন্ডিয়া গোষ্ঠীর বেনেট বিশ্ববিদ্যালয়ের এক অনলাইন আলোচনাসভায় ২১ দিনের লকডাউনের জন্য দেশকে জাতীয় উৎপাদনের (জিডিপি) ২.৮ শতাংশ ক্ষতি স্বীকার করতে হবে। আবার লকডাউনের মেয়াদ এ মাসের শেষ পর্যন্ত বাড়ালে ওই ক্ষতির পরিমাণ হবে জিডিপি-র ৫ শতাংশ এবং মে মাসের শেষ অবধি লকডাউন জারি রাখা হলে ক্ষতির পরিমাণ বেড়ে হবে জিডিপি-র ৯ শতাংশ। সব মিলিয়ে দেশের অর্থনীতির উপর বিপর্যস্ত পরিস্থিতির সুদূরপ্রসারী প্রভাব পড়বে বলে রিজার্ভ ব্যাঙ্কও একটি রিপোর্টে জানিয়েছে। ক্ষতি ঠিক কতটা হবে তা এখনই আন্দাজ করা সম্ভব হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *