দূষণ কমায় গাছেদের সুরক্ষা বাড়ছে

tree

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দূষণ কমানোর জন্য গাছ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশ বিজ্ঞানীরা মনে করছেন, এই সময় বাতাসে দূষণ কম থাকায় গাছেরও উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটছে।বর্ষার সময় সাধারণত গাছের বৃদ্ধি ও সুস্বাস্থ্য বজায় থাকে।সব মিলিয়ে এখন সবুজের সমারোহ।বট, অশ্বত্থ, সেগুন, কদম, কাঠবাদাম প্রভৃতি বড় গাছগুলি বাতাসে ভাসমান ধূলিকণা টেনে দূষণের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।এইসব কারণে বড় গাছের ক্ষতিও হয়। বাতাসে ধূলিকণা ও ধোঁয়ার পরিমান না থাকায় গাছেদের বৃদ্ধিও বেড়েছে।পশ্চিমবঙ্গ জীব বৈচিত্র পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, দূষণ বাড়লে গাছের পাতার উপর ধুলোর আস্তরণ পড়ে।এখন দূষণ নেই তাই গাছ সুস্থ থাকছে, প্রকৃতিও সমৃদ্ধ হচ্ছে।সব মিলিয়ে জীব বৈচিত্র রক্ষার পক্ষে এই পরিবেশ অনুকূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *