good fridayOthers World 

নীরবে-নিভৃতে গুড ফ্রাইডে পালিত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: অনেকটা নীরবে-নিভৃতে গুড ফ্রাইডে পালিত হল। তবে প্রার্থনা হয়েছে অনলাইনে। আবার কোথাও কোথাও খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। কলকাতার আর্চ বিশপ হাউসের পক্ষ থেকে জানা গিয়েছে, পৃথিবী জুড়ে এই অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে কোনও চার্চেই সরকারের পরামর্শ ভাঙতে দেওয়া হয়নি। উপাসনা কক্ষ থেকে লাইভ স্ট্রিমিং ও অনলাইন হওয়ার সুযোগ ছিল। ২ হাজারেরও বেশি মানুষ অনলাইন উপাসনায় যোগ দিয়েছিলেন।

অন্যদিকে, ক্রিশ্চান বেরিয়াল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউনের মধ্যে যে গুড ফ্রাইডে পড়বে সেটি আগে থেকে জানা থাকায় অনেক চার্চের পক্ষ থেকে উপাসনা রীতির শুটিং বা অডিও রেকর্ডিং শেয়ার করা হয়। বঙ্গীয় ক্রিশ্চান পরিষদের পক্ষ থেকে জানানো হয়, রবিবার ইস্টারের প্রার্থনার ব্যবস্থাও একইভাবে করা হয়েছে। সেন্ট জেভিয়ার্স ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৪০ লক্ষ টাকা দেন করেছে। দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ কর্মসূচিও নেওয়া হয়।

Related posts

Leave a Comment