সংবাদপত্র থেকে ভাইরাস, মামলা খারিজ মাদ্রাজ হাইকোর্টে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ সংবাদপত্র থেকে ভাইরাস ছাড়ানোর অভিযোগ ওঠে।তার জেরে মামলাও। লকডাউন পরিস্থিতিতে জেরবার গোটা দেশ।মামলার আর্জি মামলা খারিজ হল মাদ্রাজ হাইকোর্টে।বিচারপতি এন কিরুবাকরণ ও বিচারপতি হেমলতার বেঞ্চ জানিয়েছে, সংবাদপত্র থেকে ভাইরাস ছড়ানোর বিজ্ঞানসম্মত কোনও প্রমাণ নেই।এই প্রসঙ্গে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজের এক ভাইরোলজিস্টের বক্তব্য তুলে ধরে আদালত সূত্রে জানানো হয়েছে,শুধুমাত্র আশঙ্কার উপর ভিত্তি করে সংবাদপত্র প্রকাশের ওপর নিষেধাজ্ঞা জারি করা সঠিক কাজ হবে না।আবার আদালত আরও জানিয়েছে, কেবলমাত্রা প্রকাশক বা সম্পাদক নয় পাঠকের মৌলিক অধিকারেরও বিরোধীও এটি।

