শ্রমিকদের ঘরে ফেরাতে “কোভিড প্রোটেকশন” ট্রেনের আর্জি অধীরের

adhir ranjan choudhury

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরি। লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়েছেন রাজ্যের বহু শ্রমিক। তাঁদের নিরাপদে ফেরাতে উদ্যোগী হলেন কংগ্রেস সাংসদ। দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পশ্চিমবঙ্গের বহু শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এবার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা শ্রমিকদের নিরাপদে ঘরে ফেরানোর তৎপরতা শুরু করলেন। এই বিপর্যস্ত পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন প্রদেশের শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য “কোভিড প্রোটেকশন” ট্রেনের ব্যবস্থা করা হবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে আর্জি জানালেন অধীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *