আয়ুষ্মান খুরানা “টাইড”-এর বিপণন দূত

Ayushman Khurana

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : “টাইড”-এর বিপণন দূত হলেন আয়ুষ্মান খুরানা। সূত্রের খবর, প্রক্টার অ্যান্ড গ্যাম্বলের ডিটারজেন্ট ব্র্যান্ড “টাইড”-এর বিপণন দূত হলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। “টাইড আল্ট্রা”র প্রচার শুরু করেছেন তিনি। যা মূলত ওয়াশিং মেশিনে জামাকাপড় ধোওয়ার জন্য বাজারে আনা হয়েছে। উল্লেখ্য, ২০০০ সালে বাজারে আসার পরই সাধারণ মানুষের পছন্দের ডিটারজেন্ট হয়ে উঠেছে টাইড। সাদা জামাকাপড় ধবধবে সাদা রাখার জন্য তা বেশি জনপ্রিয় হয়ে ওঠে। সংস্থা সূত্রে জানানো হয়েছে, নতুন টাইড আল্ট্রায় থাকছে আরও উন্নতমানের “স্টেইন ম্যাগনেট”। যার মাধ্যমে মেশিনে কাপড় ধোওয়া আরও ভাল হবে। “পি অ্যান্ড জি”-র দাবি, যেভাবে ভারতীয়দের মধ্যে জনপ্রিয় হয়েছেন আয়ুষ্মান, তেমনই দেশীয় এই সাবান-গুঁড়োও দেশবাসীর পছন্দ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *